প্রকাশিত: Sun, Feb 26, 2023 11:56 AM আপডেট: Fri, Jun 12, 2026 10:25 PM
শহীদ শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট খেলোয়াড় তৈরিতে কাজ করছে সরকার
এল আর বাদল: রোববার বনানীর আর্মি স্টেডিয়ামে এই গেমস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের দেশ আর্থসামাজিক উন্নয়নে যে ভাবে এগিয়ে যাবে, সেভাবে খেলাধুলাও এগিয়ে যাবে। খেলাধুলা যত বেশি হবে শিক্ষার্থীদের মেধা ও মনন তত উন্নত হবে। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে খেলাধুলার দিকে জোর দিয়েছে।
শেখ হাসিনা বলেন, আমাদের পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আমার দাদাও খেলতেন ফুটবল, আমার ছোট ভাই কামাল, সে তো বহুমুখী প্রতিভার অধিকারী ছিল। কামাল একাধারে ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন খেলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আবাহনী ক্রীড়াচক্র সে নিজেই গঠন করে এবং সেভাবেই আমাদের যুব সমাজকে খেলাধুলায় প্রতি সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছিল। সাংস্কৃতিক দিক দিয়ে সে অনেক উন্নত ছিল। এছাড়া উপস্থিত বক্তৃতা ও নাটকেও তার পারদর্শিতা ছিল।
প্রধানমন্ত্রী আরো বলেন, আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মাধ্যমে সে যুব সমাজের জন্য আধুনিক ফুটবল খেলার প্রবর্তন করে এবং আমাদের শিশু-কিশোর যুব সমাজ সকলেই খেলার প্রতি যেন বেশি উৎসাহী হয় সেজন্য সে বিশেষ নজর দিয়েছিল। সে ফুটবল ক্রিকেট হকিসহ বিভিন্ন খেলার সূচনা করেছিল এবং সে নিজেও সেগুলো খেলতো।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী দলের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা মার্চপাস্ট করে মাঠে প্রবেশ করেন। এর পর যুব গেমসের মশাল প্রজ্জলন করেন এশিয়ান ইনডোর এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও ১৩তম এসএ গেমস ২০১৯ এ স্বর্ণপদকজয়ী কারাতেকা মারজান আক্তার। এর পরই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, মহাসচিব শাহেদ রেজা চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট